ছোট্ট শিক্ষার্থীদের বড় স্বপ্ন, মেধা অন্বেষণে বরগুনায় বৃত্তি পরীক্ষা

‘মেধার স্বীকৃতি শিক্ষার প্রেরণা’ স্লোগান সামনে রেখে বরগুনায় পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ‘আব্দুল গফুর স্মৃতি মেধাবৃত্তি-২০২৬’ পরীক্ষা। মেধা যাচাই ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এ পরীক্ষার আয়োজন করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত শহরের কলেজ রোডে শরীফ ভবনে অবস্থিত আসাদ ক্যাডেট কোচিং কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, বরগুনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে সব বিষয়ে মোট ১০০ নম্বরের পরীক্ষা নেওয়া হয়।

পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানায়, এ ধরনের আয়োজন তাদের পড়াশোনায় আরও মনোযোগী হতে এবং নিজেদের মেধা ও যোগ্যতা যাচাই করতে উৎসাহিত করে। ভবিষ্যতেও এমন বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়ার আগ্রহ রয়েছে তাদের।

অভিভাবকেরা বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও পড়াশোনায় আগ্রহ বাড়াতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা যাচাইয়ের পাশাপাশি ভালো ফলাফলের জন্য আরও অনুপ্রাণিত হবে।

আয়োজক ও আসাদ ক্যাডেট কোচিংয়ের প্রতিষ্ঠাতা-উদ্যোক্তা মো. মিজানুর রহমান মিরাজ বলেন, শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, পড়াশোনায় আগ্রহ বাড়ানো এবং ভালো ফলাফলের জন্য উৎসাহিত করতেই এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে। আমরা চাই, প্রত্যন্ত এলাকার মেধাবী শিক্ষার্থীরাও নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাক। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে।

আগামী শুক্রবার (৪ ডিসেম্বর) সকাল ৯টায় পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। একই সঙ্গে কৃতী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করা হবে।

বিজ্ঞাপন

পড়ুন : দোহারে নিষিদ্ধ সংগঠনের সদস্য ও ওয়ারেন্টভুক্ত আসামিসহ গ্রেপ্তার ২

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন