সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকদের সাথে অজানা গন্তব্যে যাওয়ার পরিকল্পনা, ৩ মাদ্রাসাছাত্রী উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে থানা পুলিশ।

তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার নগরডালা গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনজনই প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে আসার কথা জানিয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত রাত ১২ টার দিকে আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। পরে একটি বাসা থেকে তিনজনকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছি। আজকে আমরা তাদের উদ্ধার করতে না পারলে, তার দিনের যেকোন সময় পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল।

উদ্ধার হওয়া তিন কিশোরী হলো, শাহজাদপুর উপজেলার কায়েমপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামের মো. আমির মন্ডলের মেয়ে মনিজা খাতুন (১৫), রমজান আলীর মেয়ে সানজিদা (১৩) ও মুনজিল হকের মেয়ে ফাতেমা (১৩)। তারা শাহজাদপুর থানাধীন মশিপুর মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শাহজাদপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় ওই তিন শিক্ষার্থী। সন্ধ্যা পেরিয়ে গেলেও তারা বাড়িতে না ফেরায় অভিভাবকরা শাহজাদপুর থানায় অভিযোগ করেন। পরে থানায় পৃথক তিনটি নিখোঁজ জিডি (নম্বর ১৬৯৪, ১৬৯৫ ও ১৬৯৬) করা হয়।

এরপর শাহজাদপুর থানার এসআই মো. এরশাদুল হক তদন্ত শুরু করেন। অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান ও শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় তথ্যপ্রযুক্তির সহায়তায় উপজেলার নগরডালা গ্রামে সানজিদার কথিত প্রেমিক রাব্বির নানা মো. রমজান আলীর বাড়ি থেকে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তিন কিশোরীই প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে আসার কথা জানিয়েছে। ২৭ নভেম্বর প্রেমিকদের সঙ্গে নিয়ে অজানা গন্তব্যে পাড়ি দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে প্রেমিকদের সুনির্দিষ্ট ঠিকানা তারা জানে না বলেও জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

পরে নিখোঁজ সংক্রান্ত জিডির ভিত্তিতে উদ্ধার হওয়া তিন কিশোরীকে তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : লাভজনক হওয়ার প্রত্যাশায় জিল বাংলা সুগার মিল: শুরু হলো আখ মাড়াই মৌসুম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন