ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’-এ ২টি রৌপ্য ও ৮টি তাম্রসহ মোট ১০টি পদক জিতে দেশে ফিরছে বাংলাদেশ অ্যাথলেটিক্স দল।
আগামীকাল শনিবার (২৮ নভেম্বর) বিকাল ৩টা ৫০ মিনিটে ইন্ডিগো এয়ারওয়েজের এ-৩২১ ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে দলটি।
বিমানবন্দরে সংবর্ধনা
পদকজয়ী অ্যাথলেট ও কর্মকর্তাদের বরণ করে নিতে আগামীকাল শনিবার বিকাল ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকবেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ জাবের, সহ-সভাপতি প্রফেসর ড. ইঞ্জি. মোঃ সাব্বির মোস্তফা খান এবং অতিরিক্ত আইজিপি জনাব মোঃ ইকবাল হোসেনসহ ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ।
এয়ারপোর্টে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দদের উপস্থিত থাকার জন্য বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে।
পড়ুন : ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা আমিনুল হকের


