শাহজাদপুরের সাবেক পৌর মেয়রকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাঁধার ঘটনায় গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেপ্তারে পুলিশের অভিযানে গ্রামবাসীর বাঁধা দেওয়ার ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনার পর থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো: উপজেলার নলুয়া মধ্যপাড়া গ্রামের মো. রকিব (৪০), নলুয়া দক্ষিণপাড়া জেলহাস প্রাং প্রকাশ আতিক (৪০), নারায়ণদহ গ্রামের সাইফুল ইসলাম (৩৮) ও নলুয়া মধ্যপাড়া গ্রামে সোহেল রানা (২৮)।

এর আগে, শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মিরুকে গ্রেপ্তার করতে তার বাসভবনে অভিযান চালায় পুলিশ। এ সময় নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও জড়ো হয়ে বাধা দেন। এর একদিন পর

জানা গেছে, শুক্রবার বিকেলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল সাবেক পৌর মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তারের জন্য তার নিজ বাসভবনে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় নারী-পুরুষসহ এলাকাবাসী এবং শিশুরা একত্রিত হয়ে বাধা দেন। একপর্যায়ে স্থানীয়রা পুলিশের কাছ থেকে মিরুকে ছাড়িয়ে নেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রসঙ্গ, হালিমুল হক মিরু দীর্ঘদিন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৭ সালে সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি হওয়ার পর শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ তাকে দল বহিষ্কার করে।

বিজ্ঞাপন

পড়ুন : রাজশাহী অঞ্চলে খেজুর গাছের চাষাবাদ থেকে বিমুখ কৃষকরা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন