সরকারী প্রনোদনা না থাকার কারণে খেজুরের চাষীরা এই গাছের চাষাবাদ থেকে দুরে সরে যাচ্ছে। কৃষি দপ্তরের পরামর্শ ব্যাতীত কোন ধরনের সহযোগিতা পাচ্ছে না চাষীরা। প্রতিনিয়ত খেজুর গাছ গুলো কেটে ফেলছেন কৃষকরা। যার কারনে খেজুর গুড়ের তৈরী শীতের পিঠা ও পায়েস পূর্বের ন্যায় সচরাচর দেখা যায় না। আধুনিকতার প্রতিযোগিতায় ঐতিহ্যবাহী খেজুরের গুড়ের তৈরী পিঠা পায়েস এখন দুর্লভ খাবার।
রাজশাহী আঞ্চলিক কৃষি দপ্তরের তথ্যমতে, এই অঞ্চলের রাজশাহীতে ৫৫২ হেক্টর জমিতে ১০লক্ষ ৫০হাজার গাছ রয়েছে। যা থেকে রস সংগ্রহ করা যাবে ২১ কোটি লিটার এবং গুড় উৎপদন হবে ২১ মে.টন। নওগাঁ জেলায় ৩৫ হেক্টর জমিতে গাছ আছে ১৪ হাজার। ওই সকল গাছ থেকে ২৮ লক্ষ লিটার রস থেকে ২৮০ মে.টন গুড় উৎপাদন হবে। নাটোর জেলায় ৩৯৪ হেক্টর জমিতে খেজুর রয়েছে ১১ লক্ষ ৮২ হাজার ২শতটি। যা থেকে রস সংগ্রহ করা যাবে ২৩ কোটি ৬৪ লক্ষ লিটার এবং গুড় উৎপাদন হবে ২৩ হাজার ৬৪০ মে.টন। চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪২ হাজার গাছ আছে ১৫ হেক্টর জমিতে। যা থেকে ৮৪ লক্ষ লিটার রস সংগ্রহ করা হবে এবং গুড় উৎপাদন করা যাবে ৮৪০ মে.টন।
শীত মানেই সন্দর্ভ, শীত মানে গৃঢ়ার্থ আর কবি ও লেখকের লিখনির বহিঃপ্রকাশ। শীতের আগমনে আমোদিত হওয়ার ভাব্যঞ্জক। এই মৌসুমেই প্রকৃতির মাঝে আনান্দ উল্লাসে মেতে উঠে গ্রাম গঞ্জের মানুষ। গ্রাম থেকে বিচ্ছিন্ন শহরের মানুষ গুলোও ভিড় জমায় গ্রামের পথে প্রান্তরে। কবির কবিতায় পৌষ পার্বনে পিঠা খাবারের কথা উঠেছে। দিনে দিনে পাঠ্য পুস্তক থেকেও হারিয়ে যাবে ঋতু রাজ শীত মৌসুমের কথা।
সম্প্রতী রস সংগ্রহের জন্য গাছিরা খেজুর গাছ প্রস্তুত করছেন। এবারের মৌসুমে আশি^ন শেষে কার্তিক চলে আসলেও শীতের দেখা তেমন ভাবে উপলব্দি হচ্ছে না। জেলার ৯টি উপজেলার খেজুর চাষীরা রস সংগ্রহে প্রায় অপ্রস্তুত। শীতের প্রভাব বেশি না হলে রস সংগ্রহ ভালো হয় না। শীতে ঠান্ডার প্রভাব বেশি হলে রসের ঘনত্ব ও মিষ্টি বেশি হয় এবং গুড় উৎপাদন ভালো হয়। শীতের মৌসুমে খেজুরের গুড়ের কদর বৃদ্ধি হয়।
প্রাকৃতি উপায়ে তৈরী খেজুরের গুড়ের রঙ্গ ভালো হয় না কিন্ত এই গুড় তৈরীতে খরচ বেশি হয়। অসাদু ব্যবসায়ীদের কারনে ভেজাল মুক্ত গুড় চড়া দামে ক্রয় করতে চাই না। অথচ বিভিন্ন রাসায়সিক উপাদন মিশ্রিত গুড় গুলো অন্যান্য জেলার মানুষ গুলো বেশি পছন্দ করে। যার কারনে বেশির ভাগ খেজুর চাষীরা গুড় তৈরী থেকে বিরত থাকছে। গ্রাম গঞ্জের বেশির ভাগ কৃষক তাদের জমি থেকে খেজুর গাছ কেটে ফেলছে। পূর্বে তুলনাই খেজুর গাছের সংখ্যা অর্ধেকেরও কম। কৃষি দপ্তর থেকে কোন ধরনে প্রনোদনা পাওয়া যায় না। তাছাড়া বিবিধ সমস্যার রয়েছে বলে জানান, জেলার বিভিন্ন খেজুর গাছ চাষীরা।
বিশে^ এক মাত্র ষড় ঋতুর দেশ বাংলাদেশ। ভৌগলিক কারনে এই দেশেও ৬ ঋতুর দেখা মিলছে না। প্রতিনিয়িত কলকারখানার বিষাক্ত ধোওয়া আর নির্গত বজ্র এইদেশের বাতাস ও মাটিকে ক্ষতি করে যাচ্ছে। অজানতে কৃষকরা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। নষ্ট হচ্ছে বিভিন্ন ফসলের ফলন। সম্প্রতী বিভিন্ন কারনে খেজুর গাছের জনপ্রিয়তা কৃষকদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। তবে শহরের অট্ট্রোলিকার মানুষ গুলো শীতের রস ও পিঠার স্বাদ নিতে ছুঁটে আসে গ্রামে।
চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান বলেন, সরকারী ভাবে খেজুর গাছ চাষাবাদ বা গুড় উৎপাদনে কোন ধরনে প্রনোদনা নেই। তবে সার্বিক পরামর্শ দেওয়া হয়ে থাকে। উপজেলায় ৯০ হেক্টর জমিতে ১ লক্ষ ৮০ হাজার ৫শত ৯০টি গাছ রয়েছে। বাঘা উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল সুলতান বলেন, ৭৮ হেক্টর জমিতে ১ লক্ষ ৬৭ হাজার ৯শত ৫০ টি গাছ আছে। যা প্রতি হেক্টরে ১৬.২০ মেট্রিক টন গুড় উৎপাদন হিসাবে ১২৬৪ মেঃ টন গুড় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
রাজশাহীর কৃষি দপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মিতা সরকার জানান, জেলা শহর এবং ৯টি উপজেলায় কম বেশি খেজুর গাছ রয়েছে। এই ফসলটি শীত মৌসুমে চাষাবাদের কারনে অনেক কৃষক এই ফসল উৎপাদন থেকে বিরত থাকছে। আধুনিকতার সময় সকল কৃষক তাদের চাষাবাদ ধারাবাহিকতা রাখতে চাই। যার কারনে অনেকে কৃষক খেজুর গাছ গুলো কেটে ফেলছেন। তবে প্রত্যেক কৃষি অফিস থেকে চাহিদা মতো পরামর্শ দেওয়া হয়ে থাকে। এই জেলায় মোট ১১ লক্ষ ৮০ হাজার ১৮টি গাছ রয়েছে। এই মৌসুমে প্রতি গাছ থেকে ২০ কেজি করে রস উৎপাদন হওয়ার সম্ভবনা রয়েছে। যা থেকে ৮ কেজি গুড় উৎপাদন হবে। মোট উৎপাদন ধরা হয়েছে ৮ হাজার ৮শত ৬৪ মেট্রিক টন। বাজারের বিক্রয় মূল্য ধরা হয়েছে ১৪১ কোটি ৮২ লক্ষ ৪০ হাজার টাকা।
রাজশাহী আঞ্চলিক কৃষি দপ্তরের ডিডি সাবিনা বেগম জানান, সরকারী থেকে খেজুর গাছ চাষাবাদে কোন ধরনে প্রণোদনা নেই। স্থানীয় চাষিরা তাদের জমির সুরক্ষার করার জন্য অনেক সময় ফসলের জমির পাশের্^ গাছের চারা রোপন করেন। তবে বেশির ভাগ সময় নানা প্রজাতির পাখি খেজুর খেয়ে বিচি গুলো ফেলে দেয়। তাে থেকেই মূলত খেজুর গাছ তৈরী হয়।
গত ২০২৩-২৪ অর্থ বছরে রাজশাহী অঞ্চলে ১০২৮ হেক্টর জমিতে ২৫,২০,৯০০ লক্ষ খেজুর গাছের সংখ্যা রেকড করা হয়। ২০২৪-২৫ সালে তা কমে ৯৯৭ হেক্টর জমিতে গাছের সংখ্যা দারায় ২,৫১,২২৯১টি। ২০২৫-২৬ সাল এবং ২০২৬-২৭ সালে ৯৬৮ হেক্টর জমিতে ২২,৮৮,০০০টি গাজ রয়েছে। এবছর ৪৫ হাজার ৭শত ৬০ মোট্রকটন গুড় উৎপাদন লক্ষমাত্রা ধরা হয়েছে।
পড়ুন : খাল খননে দোকান হারানো ব্যবসায়ীদের পাশে প্রবাসী, উদ্বোধন করলেন মার্কেট


