টাঙ্গাইলে গ্রামবাসীর চাঁদার টাকায় খেলার মাঠ, সেই জমি পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া সচিব

‎টাঙ্গাইলের দেলদুয়ারে দেউলী ইউনিয়নের বাবুপুর গ্রামে গ্রামবাসীর চাঁদার টাকায় খেলার মাঠের জন্য ক্রয়কৃত জমিতে খেলার মাঠ পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মাহফুজুল আলম। শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মাহফুজুল আলম পরিদর্শন করেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মোহাম্মদ মাহফুজুল আলম বলেন, আমি এখানে এসে অত্যন্ত আনন্দিত৷ বাবুপুরবাসীর যে উদ্যােগটি নিয়েছে এটি বাংলাদেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি শুধু এলাকার খেলাধুলাতে সম্পৃক্ত করবে না, তারা মাদককে প্রবেশ করতে দিবে না। একই সাথে তারা ঠিক মত পড়াশুনা করে সুনাগরিক গড়ে উঠতে পারে৷ আমি সরকারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমরা এমন উদ্যােগের সাথে একমত। আমরা অচিরেই এই মাঠটিকে সুন্দর ও দৃষ্টিনন্দন খেলার মাঠ হয় এ ব্যাপারে আমরা ব্যবস্থা নিবো।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জোহরা সুলতানা যুথী, সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বাবুপুর গ্রামে শিশু – কিশোরদের শরীর চর্চা, খেলাধূলা ও চিত্তবিনোদনের কোনো মাঠ না থাকায় তারা জমির ফসল কর্তন পর্যন্ত অপেক্ষায় থাকতো। ফসল কর্তনের পর পরিত্যাক্ত জমি ব্যাবহার হতো ফুটবল খেলার মাঠ হিসেবে। এলাকার জনহিতকর কয়েকজন ব্যক্তি বিষয়টিকে বিবেচনায় নিয়ে একটি খেলার মাঠ নির্মাণের পরিকল্পনা হাতে নেন। তাদের সে লক্ষ্য বাস্তবায়নের জন্য কয়েক দফা বৈঠকের পর সিদ্ধান্ত হয় গ্রাম বাসী চাঁদা তুলে মাঠের জমি ক্রয় করার। সে লক্ষ্যে তারা ৬০ শতাংশ জমি ক্রয় করেন। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হাওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এ মহৎ উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিতে একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ নির্মাণের জন্য ক্রীড়া মন্ত্রণালয়কে নির্দেশ দেন। পরে ক্রীড়া মন্ত্রণালয় থেকে সাড়ে চার কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। শনিবার সকালে বাবুপুর গ্রামে একটি পূর্ণাঙ্গ খেলার মাঠ বাস্তবে রূপ দিতে ক্রীড়া মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সরজমিনে মাঠের নির্ধারিত জমি পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

‎পড়ুন : জামিনে এসে ফের সক্রিয় শাফায়েত!

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন