৮ মাসে কমেছে রূপগঞ্জে অপরাধ চিত্র; থানার ওসির তৎপরতায় ফিরেছে স্বস্তি

নারায়ণগঞ্জের শিল্পাঞ্চল ও পূর্বাচল উপশহর বেষ্টিত গুরুত্বপূর্ণ উপজেলা রূপগঞ্জে গত আট মাসে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক কারবার এবং কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে দাবী স্থানীয়দের। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন গত এপ্রিল মাসে থানায় যোগদানের পর থেকে তার নিয়মিত তদারকি, রাত্রীকালীন টহল জোরদার এবং সাঁড়াশি অভিযানের ফলে জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।

​থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিল্প-কারখানা অধ্যুষিত এলাকা এবং ঢাকা-সিলেট ও এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক এ উপজেলার ওপর দিয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে রূপগঞ্জে ছিনতাই, ডাকাতি ও মাদকের বিস্তার ছিল একটি বড় চ্যালেঞ্জ। তবে গত আট মাসে বর্তমান ওসির নেতৃত্বে থানা পুলিশের বিশেষ কর্মপরিকল্পনা ও কঠোর অবস্থানের কারণে অপরাধীদের তৎপরতা স্তিমিত হয়ে পড়েছে। ​অপরাধ দমনে এ পর্যন্ত ২ টি শটগান, শতাধিক রাউন্ড গুলি,৩ টি পাইপগান, পিস্তলসহ মোট ১২ টি আগ্নেয়াস্ত্র উদ্ধার, ৮ শতাধিক ভ্রাম্যমান আদালতে সাজা, নিয়মিত মামলায় আরও ৩ শতাধিক চিহ্নিত অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নেয়া হয়েছে।

থানা সূত্রে জানা যায়, ​মাদকবিরোধী অভিযানে উপজেলার তারাব, ভুলতা, গোলাকান্দাইল, কাঞ্চন ও মুড়াপাড়াসহ চিহ্নিত মাদক স্পটগুলোতে নিয়মিত অভিযান চালিয়ে গত অক্টোবর মাসে ৩২ মামলায় ৪৬ জন আসামীদের কাছ থেকে ২ হাজার ২ শত ৯৩ পিস ইয়াবা, ১৭ কেজি ৬০শত গ্রাম গাজা, ৬ শতাধিক স্কাফ,ফায়ারড্রিল, মাকডেইল, ফেন্সিডিল জাতীয় মাদকের বোতল,১০ লিটার চোলাই মদ উদ্ধার করে আইনে সোপর্দ করা হয়েছে। এছাড়াও বিগত আগষ্ট মাসে ৩০ মামলায় ৬৭ জন গ্রেফতার হয়। এ মাসে ২ হাজার ২ শত পিস ইয়াবা, ১৭৩ বোতল ফায়ারড্রিল, ১৮৩ কেজি গাজা, ৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এরআগে বিগত জুন মাসে ৩৮ মামলায় ৪৮ জন গ্রেফতারসহ ১ হাজার ৩শত ৫৯ পিস ইয়াবা, ৮৫ বোতল বিদেশী মদ, ৬৫ লিটার বাংলা মদসহ অন্যান্য মাদক উদ্ধার হয়। বিগত মে মাসে ৩১ মামলায় ৪৮ জন গ্রেফতার হয়। এ সময় ৩ হাজার ৮ শত ৬ পিস ইয়াবা, দেশী বিদেশী ১৬০ বোতল মাদক, এপ্রিল মাসে ৩৬ মামলায় ৫১ জন গ্রেফতার, ২১ হাজার ৩ শত ২৪ পিস ইয়াবা, ১০ কেজি গাজা,হেরোইনসজ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেন ওসি সালাহউদ্দিনের নেতৃত্বে দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা। ওসির সাড়াশি অভিযানে শতাধিক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে বলে দাবী থানার পুলিশ কর্মকর্তাদের।

সন্ত্রাস ও মাদক দমন ছাড়াও সড়ক ​মহাসড়কে নিরাপত্তা জোরদার ট্রাফিক, হাইওয়ে, এসআরবি,গোয়েন্দাসদস্যদের সহায়তায় এশিয়ান হাইওয়ে ও ঢাকা-সিলেট মহাসড়কের ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে থানা ও জেলা পুলিশের চেকপোস্ট ও রাত্রীকালীন টহল বৃদ্ধি করায় সড়কে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা উল্লেখযোগ্য হারে কমেছে।

রূপগঞ্জের ভয়াবহ সন্ত্রাসী গ্যাং
উঠতি বয়সী কিশোর গ্যাংয়ের অপতৎপরতা রুখতে বিভিন্ন এলাকায় ব্লক রেইড পরিচালনা এবং অভিভাবকদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখায় কিছুটা স্বস্তি দেখা গেছে। তবে রাজনৈতিক হস্তক্ষেপ বাঁধা বলে জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা। এরআগে সন্ত্রাসীদের মাঝে মুড়াপাড়ার কালাই সবুজ, তারাবোর কুত্তা শ্রাবন, চনপাড়ার শামীম,নাজমুলসহ বেশ কয়েকজন চিহ্নিত সন্ত্রাসীকে অস্ত্রসহ গ্রেফতারের পর সংশ্লিষ্ট এলাকায় আধিপত্য বিস্তার, জবর দখল, মারামারি, হানাহানির আতঙ্ক কমে আসে।

আবার কয়েকটি বিচ্ছিন্ন ঘটনায় ডাকাতি হওয়া মালামাল উদ্ধার, ডাকাত গ্রেফতার, মিল কারখানায় লুট হওয়া মালামাল উদ্ধারেও বেশ সাফল্য পান থানার ওসি।

​এসব বিষয়ে জানতে চাইলে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচ এম সালাহউদ্দিন বলেন, থানায় আগত সাধারণ মানুষ ও ভুক্তভোগীদের অভিযোগ দ্রুত আমলে নিয়ে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ এবং ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করার ফলে ছোটখাটো বিরোধ বড় সংঘাতে রূপ নেওয়ার আগেই সমাধান হচ্ছে।

​স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ নাগরিকরা, আগে সন্ধ্যা নামলেই মহাসড়ক ও জনশূন্য এলাকাগুলোতে আতঙ্কে থাকতেন। বর্তমানে পুলিশের নিয়মিত টহল ও আমার সরাসরি তদারকির কারণে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য ও যাতায়াত করা সম্ভব হচ্ছে।

তিনি আরও বলেন “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। যোগদানের পর থেকেই নারায়ণগঞ্জের এসপিসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারণ মানুষের সহযোগিতায় অপরাধ প্রবণতা কমিয়ে আনা সম্ভব হয়েছে। রূপগঞ্জকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে।”

তবে মাদক দমনে অনুরোধ করবো, কিছু রাজনৈতিক নেতার হস্তক্ষেপ,কতিপয় সাংবাদিক, পুলিশ,প্রশাসনের কেউ যেন তদবির করে প্রকৃত অপরাধীর পক্ষ না নেয়। এসব তদবিরের আবদার না শুনলে পুলিশের উপর ক্ষোভ ঝাড়ার ঘটনা আমাদের বিব্রত করে।
এতে নির্বিঘ্নে কাজ করা যায় না৷ আমাদের মাঝে কেউ বিপদগামী,দায়িত্বে অবহেলা থাকলে তাকেও সতর্ক করে আইনের আওতায় নেয়া হচ্ছে। মোট কথা সবার সহযোগীতা পেলেই জননিরাপত্তা বজায় রাখতে, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

থানা পুলিশে দায়িত্বপালনে সংকট বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, রূপগঞ্জে মোট জনসংখ্যার চেয়ে ৩ গুন বেশি শ্রমিকসহ অন্যান্য পেশাজীবিদের বসবাস রয়েছে। ফলে পর্যাপ্ত পুলিশ সদস্য নেই। তাদের পরিবহন যানের ব্যাপক সংকট। ফলে প্রাইভেট পরিবহনে পুলিশকে তদন্ত ও টহল কাজ করতে হয়। এছাড়াও পুলিশের জীবন মান পরিবর্তনে জনগণের আস্থা অর্জনে সমসাময়িক পরিস্থিতি কিছুটা প্রভাব ফেলে। যদিও দায়িত্বের জায়গায় পুলিশ সদস্যরা সচেষ্ট ও সোচ্চার।

বিজ্ঞাপন

পড়ুন : নোয়াখালীতে খেলাধুলার প্রসারে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন