ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ার কুমারখালীতে ভিসিডি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৮ নভেম্বর)বিকেলে উপজেলার চাপড়া ইউনিয়নের ভাঁড়রা এলাকার ভিসিডি মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলার আয়োজন করে ভিসিডি ব্রাদার্স ক্লাব।আকর্ষণীয় ফাইনাল খেলায় ঝিনাইদহের হরিণাকুণ্ডু ভায়ানা সেভেন স্টার ক্লাব ফুটবল একাদশকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক ভাঁড়রা ভিসিডি ব্রাদার্স ক্লাব ফুটবল একাদশ।
খেলা দেখতে বিকেল থেকেই মাঠে ভিড় করতে থাকেন নানা বয়সের মানুষ। উত্তেজনাপূর্ণ ম্যাচে গোলের পর গোলের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।দর্শক আতিকুর রহমান সবুজ বলেন, অনেকদিন পর এমন জমজমাট ফাইনাল দেখলাম। খেলাটা সত্যিই উপভোগ্য হয়েছে। একই কথা বলেন দর্শক মো. মন্নু ও রবিউল ইসলাম। তাঁদের ভাষ্য, এমন আয়োজন যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখবে।
ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন প্রধান অতিথি।ভিসিডি ব্রাদার্স ক্লাবের সভাপতি তোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনু্ষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান, কুমারখালী পৌর বিএনপির সভাপতি হাজী মনোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক খান আতিকুর রহমান সবুজ প্রমূখ।
পড়ুন : নোয়াখালীতে খেলাধুলার প্রসারে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন


