দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ইকবাল হাওলাদার সম্পাদক জাকির

চরফ্যাশন উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ আইচা   বাজার ব্যবসায়ী  কমিটির নির্বাচন দীর্ঘ ২৯ বছর পর সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে ইকবাল হাওলাদার এবং সাধারণ সম্পাদক পদে জাকির তালুকদার নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) দক্ষিণ আইচা রাব্বানীয় আলীম মাদ্রাসায়  সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭৬৩ জন।এবারের নির্বাচনে ৭টি পদে মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সভাপতি পদে ছাতা প্রতীকে মো. ইকবাল হাওলাদার ৩৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দোয়াত কলম প্রতীকের মোস্তাফিজুর রহমান পেয়েছেন ২০২ ভোট।

সহসভাপতি পদে দেয়াল ঘরি প্রতীকে মো. মিজানুর রহমান ২৭০ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাফ ফুল  প্রতীকের মো. প্রভাষক মোহাম্মদ আলী  পেয়েছেন ১৯০ ভোট।

সম্পাদক সম্পাদক পদে ঘুরি প্রতিকে মো. জাকির তালুকদার ১৮০ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাইসাইকেল প্রতীকের আবদুর মন্নান হাওলাদার পেয়েছেন  ১৭২ ভোট। 

 যুগ্ম সম্পাদক পদে  ফুটবল প্রতিকে আঃ সত্তার সদার ২৮৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাল গাছ প্রতীকের ইমাম হোসেন পেয়েছেন ১৯২ ভোট। 

সাংগঠনিক সম্পাদক পদে জগ প্রতীকে মো. বাচ্ছু ৩২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রজনী গন্ধ প্রতীকের মো. ফারুক বেপারী পেয়েছেন ২৮১ ভোট।

কোষাধ্যক্ষ পদে রিক্সা প্রতীকে মো. জাফর স্বর্নকার ৩৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী পান প্রতীকের মোঃ নাছির হাওলাদার   পেয়েছেন ১৮১ ভোট। কাউন্সিলার পদে ১নং ওয়ার্ডে মন্জুরুল ইসলাম, ২নং ওয়ার্ডে কামাল খা, ৩ নং ওয়ার্ডে মো. রাছেল, ৪নং ওয়ার্ডে মো. শফিক,৫ নং ওয়ার্ডে আলমগীর,  ৬ নং ওয়ার্ডে জয়নাল মাল।

প্রধান নির্বাচন কমিশনার আবুল কাশেম শাহ জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচন নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ও দক্ষিণ আইচা বাজার ব্যবসায়ী কমিটির রিটাংনি অফিসার মো. হুমায়ান কবির জানান, সবার সহযোগিতায় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : লকডাউনের সমর্থনে কালীগঞ্জে ছাত্রলীগ, আওয়ামী লীগের মশাল মিছিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন