সিরাজগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো, সিরাজগঞ্জ সদর উপজেলার চিলগাছা গ্রামের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মিলন তালুকদার। রতনকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও পশ্চিম গজারিয়া গ্রামের মো. মুক্তাদির হোসেন খান এবং সিরাজগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি দিয়ারধানগড়া সরদারপাড়া গ্রামের শাওন হাসান উজ্জ্বল ওরফে উজ্জ্বল শেখ (২৪)।
রবিবার দুপুরে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে আজ বিকালে তাদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
পড়ুন : সুন্দরবনের কুখ্যাত ডাকাত আসাবুর বাহিনীর প্রধান অস্ত্রসহ আটক


