বিজ্ঞাপন

ডিসেম্বর অথবা জানুয়ারীতে নির্বাচন, ভোট হবে ব্যালটে

অন্তর্বর্তী সরকারের নির্ধারিত সময় অনুযায়ী চলতি বছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ। এ ছাড়া আসন্ন নির্বাচনে ব্যালটের মাধ্যমে পুরো ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পটুয়াখালী জেলা নির্বাচন অফিসে ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান ইসি মাছউদ।

ইসি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের শেষের দিকে বা ২০২৬ সালের শুরুতে এ নির্বাচন হবে এবং ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, সঠিক ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আমরা কাজ করছি। বর্তমানে আমাদের সম্পূর্ণ মনোযোগ জাতীয় সংসদ নির্বাচনের ওপর।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদের বিষয়ে দেশজুড়ে ৩৫ হাজার তথ্য সংগ্রহকারী কাজ করছেন। এ বিষয়ে যারা তথ্য সংগ্রহ করছেন, তাদেরকে আরও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অনেক ক্ষেত্রে ভোটার তালিকায় ভুল হচ্ছে, এতে মানুষ সেবা নিতে পারছে না। তাই এ বিষয়ে সবার সহযোগিতা দরকার।

এনএ/

দেখুন: যে কারণে ২১ ডিসেম্বর জনসমাবেশে থাকবেন খালেদা জিয়া

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন