বিজ্ঞাপন

বিএনপি ক্ষমতায় গেলে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে: খন্দকার মোশাররফ

প্রত্যেক সংস্কারে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে যুক্তরাজ্যের আদলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে।

বিজ্ঞাপন

 মঙ্গলবার (৪ ফেব্রয়ারি) দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংস্কার কমিশনে প্রস্তাবনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘সবার জন্য স্বাস্থ্য’ এই নীতির ভিত্তিতে উন্নত কল্যাণকামী রাষ্ট্রে বিদ্যমান ব্যবস্থার আলোকে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার নিশ্চিত করার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করা হবে।

বিএনপির প্রস্তাবনায় রয়েছে,

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ইউনিয়নভিত্তিক গ্রামীণ স্বাস্থ্য সহকারী নিয়োগ ও স্বাস্থ্য কার্ড প্রবর্তনসহ স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সংস্কারের সুপারিশ। যার মধ্যে রোগী ও সেবাপ্রদানকারীদের জন্য সমতাভিত্তিক আইন প্রণয়ন ও সব হেলথ কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীতকরণ।

এছাড়া, আগামী ৫ বছরের মধ্যে ওষুধ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। পাশাপাশি ওষুধ রফতানি ৫ বিলিয়ন ডলারে উন্নতিকরণের জন্য ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়।

ওষুধ শিল্প আওয়ামী লীগের একজন ব্যক্তির কাছে এতদিন কুক্ষিগত ছিল দাবি করে এই জ্যেষ্ঠ নেতা বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি ও অনিয়মের কারণে রোগীদের মধ্যে বিদেশমুখিতা বেড়েছিল। এতে ভেঙে পড়ে দেশের স্বাস্থ্যখাত।

পড়ুন:ছাত্র প্রতিনিধি সরকারে রেখে দল নির্বাচন করলে মানবে না

দেখুন:২০ দলীয় জোট নিয়ে চুপ, জামায়াত-জাপা নিয়ে আশায় 

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন