ড. ইউনূসকে নিয়ে বড় ষড়যন্ত্র হচ্ছে: প্রেস সচিব

0
200
১৫ ফেব্রুয়ারি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে জাতীয় ঐকমত্য কমিশন: প্রেস সচিব
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে নেতিবাচকভাবে বিশ্বে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেছেন, ‘একই সঙ্গে চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়েও ষড়যন্ত্র করা হচ্ছে।’

আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে দ্রোহের গ্রাফিতি চব্বিশের গণ-অভ্যুত্থান প্রকাশনা উৎসবে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব বলেন, ‘এ কাজে জড়িত রয়েছে ভারতের মিডিয়া। এ সময় দেশের চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকতে হবে। যে যেখানে আছেন সবাই শান্ত থাকুন।’

শফিকুল আলম বলেন, ‘স্বৈরাচার সরকার যাতে ফিরে আসতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। পতিত সরকার যাতে মাথা চাড়া দিতে না পারে গ্রাফিতির মাধ্যমে তা ছড়িয়ে দিতে হবে।’

তিনি বলেন, ‘তথ্য উপাত্তের অভাবে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরবর্তী সময়ে দুবছরের শিশু থেকে শুরু করে বিরোধীরাও মুক্তিযোদ্ধার তালিকায় স্থান করে নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার ও তাদের সাঙ্গপাঙ্গরা ফিরতে না পারে সে ব্যবস্থা নেয়া হচ্ছে।’

একই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এনএ/

দেখুন: হঠাৎ বিপাকে ড. ইউনূস, যারা বসিয়েছেন তারাই কেন বিরুদ্ধে?

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.