বিজ্ঞাপন
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৬৯ শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী দেওয়া হয়েছে।
সীমান্তবর্তী এলাকার সুয়াগঞ্জ টি এ হাই স্কুলে এ আয়োজন করে আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশন। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। প্রধান আলোচক ছিলেন আবদুর রহমান মাস্টার ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আক্তারুজ্জামান রিপন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।
বিজ্ঞাপন


