বিজ্ঞাপন

কানাডায় ৮০ আরোহী নিয়ে অবতরণের সময় উল্টে গেল বিমান

উত্তর আমেরিকার দেশ কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

বিজ্ঞাপন

আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। এতে কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর।

টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  গুরুতর আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে।

এই বিমান দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে টরন্টোতে শীতকালীন ঝড়ের মধ্যে প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল।

এদিকে দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, ‘জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে। সমস্ত যাত্রী এবং ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে।’

এনএ/

দেখুন: কোন দিকে মোড় নিচ্ছে ভারত-কানাডা সম্পর্ক?

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন