বিজ্ঞাপন

জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

জয়পুরহাট সীমান্তে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সদস্যরা। রোববার দুপুরে পত্নীতলা ব্যাটালিয়ন থেকে গণমাধ্যমে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়েছে, গত শনিবার রাত ১০টার পর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর পাগলাদেওয়ান বিওপি’র টহল কমান্ডার হাবিলদার রবিউল ইসলাম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৭২/৭-এস হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রুপনারায়নপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ৬৫৫ পিস Buprenorphine ইনজেকশন মালিকবিহীন অবস্থায় আটক করতে সক্ষম হয়। যার সিজার মূল্য ৯৮ হাজার ২৫০ টাকা মাত্র। উল্লেখ্য, চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকার কারণে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায় অপরাধীরা।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে গরু/মাদক পাচার/অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন তিনি।

পড়ুন: জয়পুরহাটে ফিলিস্তিনে গণহত্যা ভারত ও ইসরাইলে মুসলিম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ

দেখুন: জয়পুরহাট মাহমুদপুর বি.এল. উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন