বিজ্ঞাপন

স্পেন-জার্মানির সঙ্গে সেমিতে ফ্রান্স ও পর্তুগাল

তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে উয়েফা নেশন্স লিগের কোয়ার্টার ফাইনালে। দারুণ প্রত্যাবর্তনের দৃষ্টান্ত তৈরি করে সেমিফাইনালে উঠেছে পর্তুগাল ও ফ্রান্স। দুই দলই প্রথম লেগে হেরে গেলেও দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়িয়ে জিতেছে। অতিরিক্ত সময়ের গোলে পর্তুগিজরা এবং পেনাল্টি শুটআউটে জয়ের দেখা পেয়েছে ফরাসিরা। অন্যদিকে তিন গোলের লিড নিয়েও তা ধরে রাখতে পারেনি জার্মানি। অবশ্য দ্বিতীয় লেগ ড্র করলেও সেরা চারে জায়গা করে নিয়েছে তারা। প্রথম লেগের মতো স্পেন ও নেদারল্যান্ডসের দ্বিতীয় লেগও হয়েছে ড্র। পেনাল্টি শুটআউটে ডাচদের হারিয়ে শেষ চারে উঠেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন।

বিজ্ঞাপন

 হাইভোল্টেজ ম্যাচে ইতালিকে বিদায় করে দিয়ে সেমিতে পা রেখেছে জার্মানি। প্রথম লেগে পিছিয়ে পড়েও ২-১ এ জয় পেয়েছিলো জার্মানরা। ফিরতি লেগে ৯০ মিনিট শেষে ইতালি ৩-৩ সমতা করলেও প্রথম লেগে পিছিয়ে থাকায় ৫-৪ ব্যবধানে ছিটকে যায় আজ্জুরিরা।

স্পেন-জার্মানির সঙ্গে সেমিতে ফ্রান্স ও পর্তুগাল

১২০ মিনিটের লড়াইয়ে ডেনমার্ককে ৫-২ গোলে হারিয়ে শেষ চারে উঠেছে পর্তুগাল। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-০ তে হেরে পিছিয়ে ছিলো পর্তুগিজরা। তবে ঘরের মাঠে দ্বিতীয় লেগে দারুণ কামব্যাক করে পর্তুগাল। ৭২ মিনিটে গোল পান ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রান্সিসকো ট্রিনকাও করেছেন জোড়া গোল।

অপরদিকে, প্রথম লেগে ২-০ তে পিছিয়ে থেকে ঘরের মাঠে ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে নামে ফ্রান্স। আক্রমণের বন্যা বইয়ে দিয়ে নির্ধারিত সময়ে ২-০ তে এগিয়ে থাকে ফরাসিরা। দুই লেগে গোল সমান হওয়ায় ফলাফল নির্ধারণ হয় টাইব্রেকারে। যেখানে ৫-৪ ব্যবধানে ক্রোয়েশিয়াকে হারিয়ে সেমিতে পা দেয় ফ্রান্স।

শেষ আটের অন্য ম্যাচে প্রথম লেগের ২-২ গোলে ড্র’য়ের পর দ্বিতীয় লেগের প্রথম ৯০ মিনিটে ৩-৩ গোল সমতা হয় স্পেন-নেদারল্যান্ডসের ম্যাচে। নির্ধারিত সময়ে দুইবার, অতিরিক্ত সময় মিলিয়ে তিনবার স্পেন এগিয়ে গেলেও প্রতিবার সমতা ফেরায় ডাচরা। তবে টাইব্রেকারে আর পেরে ওঠেনি তারা। ৫-৪ গোলে জয় নিয়ে ডাচদের বিদায় করে ফাইনাল নিশ্চিত করে স্প্যানিশরা।

সেমিফাইনালে জার্মানির প্রতিপক্ষ পর্তুগাল। অপরদিকে ফ্রান্সের মোকাবিলা করবে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেন। আগামী ৫ ও ৬ জুন যথাক্রমে মিউনিখ ও স্টুটগার্টে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি।

দেখুন: সমসাময়িক ঘটনা নিয়ে সংবাদ বিশ্লেষণ |

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন