বিজ্ঞাপন

এবার ঈদে তরুন মুন্সী আসছেন ‘নিজেরে বুঝি না’ নিয়ে

তরুন মুন্সী তিন দশকের বেশি সময় ধরে গীতিকার, সুরকার ও গায়ক হিসেবে কাজ করছেন। তিনি নিজে গান গাওয়ার পাশাপাশি অনেক জনপ্রিয় শিল্পীর জন্য গান তৈরি করেছেন, যা শ্রোতাদের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়েছে।

বিজ্ঞাপন

বর্তমানেও তিনি গান নিয়ে অনেক ব্যস্ত। নিজের গানের পাশাপাশি নিয়মিত লিখছেন ও সুর করছেন অন্যদের জন্য।

এবারের ঈদ উপলক্ষে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) এর ব্যানারে তার নতুন গান ‘নিজেরে বুঝি না’ প্রকাশ হতে যাচ্ছে। গানটি তিনি নিজেই লিখেছেন, সুর দিয়েছেন এবং গেয়েছেন। ভিডিও নির্মাণ করেছেন সৈকত রেজা, আর তরুন মুন্সীর সঙ্গে এতে মডেল হয়েছেন ইপ্সিতা শবনম।

তরুন মুন্সী জানান, তার গানের নিজস্ব স্টাইল বজায় রেখে বর্তমান সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে এই গানটি তৈরি করেছেন। তিনি আশা করেন, শ্রোতারা এতে নতুনত্ব খুঁজে পাবেন।

ধ্রুব মিউজিক স্টেশন জানিয়েছে, ঈদ আয়োজনে ‘নিজেরে বুঝি না’ গানটি তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে এবং এটি দেশি-আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মেও শোনা যাবে।

এনএ/

দেখুন: পরীমণিকে নিয়ে এবার মুখ খুললেন রানা প্লাজা নির্মাতা | নাগরিক বিনোদন

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন