বিজ্ঞাপন

তামিমকে দেখতে হাসপাতালে গেলেন সাকিবের বাবা-মা

সাভারের কেপিজে হাসপাতালে চিকিৎসাধীন দেশসেরা ব্যাটার তামিম ইকবাল। ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সেখানে চিকিৎসাধীন তিনি। এরই মধ্যে তার হার্টে রিং পরানো হয়েছে। তামিমের স্বাস্থ্যের সবশেষ অবস্থা জানাতে কেপিজে স্পেশালাইজড হাসপাতালের পক্ষ থেকে সকালে এক ব্রিফিংয়ে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. ওয়াদুদ চৌধুরী বলেন, তিন মাসের মধ্যে মোটামুটি ফিট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তামিমের। এরপর তিনি মাঠে নামতে পারবেন, খেলতেও পারবেন।

এদিকে আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুর ১১:৪৫ মিনিটের দিকে সাভারের এই হাসপাতালে তামিমকে দেখতে যান সাকিব আল হাসানের বাবা-মা। প্রায় দুই ঘণ্টা ধরে তারা তামিমের খোঁজখবর নিয়েছেন। এই পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক অধিনায়কের জন্য দোয়া চেয়েছেন তারা।

হাসপাতাল থেকে বেরিয়ে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাকিবের বাবা বলেন, আলহামদুলিল্লাহ, তামিমকে ভালো দেখেছি। সে ভালো আছে। শিগগিরই বাসায় শিফট করতে পারবে। তামিমের বাবা আমার খেলার বন্ধু ছিলেন, আর তামিম তো আমার ছেলের মতোই। ওর জন্য গতকালও নামাজ পড়ে দোয়া করেছি।

উল্লেখ্য, গতকাল সকালে বিকেএসপিতে ডিপিএলের ম্যাচ চলাকালে অল্প সময়ের মধ্যে দুইবার হার্ট অ্যাটাক হয় তামিম ইকবালের। শুরুতে ঢাকায় নেওয়ার পরিকল্পনা থাকলেও পরিস্থিতি বিবেচনায় দ্রুত তাকে সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে টানা সিপিআর ও ডিসি শক দেওয়ার পর কিছুটা স্থিতিশীল করা হয় তার অবস্থা। পরবর্তীতে এনজিওগ্রাম করার পর তার হার্টে রিং পরানো হয়।

বিজ্ঞাপন

পড়ুন : জন্মদিনে বন্ধু তামিমের জন্য দোয়া চাইলেন সাকিব

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন