বিজ্ঞাপন

স্মৃতিসৌধে শ্রদ্ধা-ভালোবাসায় বীর সন্তানদের স্মরণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বিজ্ঞাপন

যারা এই দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগ করেছেন, তাদের স্মরণে আজ বুধবার (২৬ মার্চ) ভোর থেকে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ফুল হাতে আসতে থাকেন হাজারো মানুষ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সদস্যরা ব্যানার, ফেস্টুন এবং ফুল নিয়ে শহীদদের প্রতি সম্মান জানাতে সমবেত হন।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে শহীদ বেদী পূর্ণ হয়ে ওঠে ফুলে। রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষের সারি লম্বা হতে থাকে।

লাল-সবুজের পোশাক পরিহিত অনেকেই শহীদদের স্মরণে ফুল ও ব্যানার হাতে অপেক্ষা করছিলেন। ছোট শিশু থেকে শুরু করে প্রবীণরাও জাতির সূর্য সন্তানদের শ্রদ্ধা জানাতে উপস্থিত হন।

এর আগে, ভোর ৫টা ৫০ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। সকাল ৬টায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় উপদেষ্টামণ্ডলী, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং দেশি-বিদেশি কূটনীতিকরা সেখানে উপস্থিত ছিলেন।

এনএ/

দেখুন: স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন