বিজ্ঞাপন

গ্যাস সংকট-দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পিরোজপুরে ১১ দলীয় জোটের স্মারকলিপি প্রদান

সারাদেশে গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে পিরোজপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১ টায় পিরোজপুর শহরের সি-অফিস মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

পরে ১১ দলের একটি প্রতিনিধিদল পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি হস্তান্তর করে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি সোহরাব হোসাইন জুয়েল, পৌর শাখার সভাপতি ইসহাক আলী খান, পৌর সেক্রেটারি আল আমীন সেখ সহ জামায়াত ও শরিক ১১ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে দেশের চলমান গ্যাস সংকট, ঘন ঘন লোডশেডিং, বিদ্যুতের মূল্য বৃদ্ধি, অতিরিক্ত ও ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগের বিষয় গুলি তুলে ধরা হয়। একই সঙ্গে এসব সমস্যা দ্রুত সমাধানে সরকারের কার্যকর ও জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা বলেন, জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার পরিস্থিতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে ক্রমেই কঠিন করে তুলছে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।

পড়ুন:কুষ্টিয়ায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস পালিত

ইমি/ ‎

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন