বিজ্ঞাপন

সুচিত্রা সেনের জন্মদিন আজ

সুচিত্রা সেনের ৯৪তম জন্মদিন আজ। ১৯৩১ সালের ৬ এপ্রিল পাবনা সদরে জন্মগ্রহণ করেন প্রয়াত এই নায়িকা। ১৯৪৭ সালে দেশভাগের আগে পরিবারের সঙ্গে কলকাতায় চলে যান তিনি। এই শিল্পীর দুই বাংলায় জনপ্রিয়তার কমতি নেই।

সুচিত্রা সেনের প্রকৃত নাম রমা দাশগুপ্ত। ১৯৫২ সালে ‘শেষ কোথায়’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। কিন্তু সিনেমাটি মুক্তি পায়নি।

ঠিক পরের বছর উত্তম কুমারের বিপরীতে ‘সাড়ে চুয়াত্তর’ সিনেমায় অভিনয় করেন তিনি। এরপর থেকে বাংলা সিনেমায় এই জুটি আজও আইডল।

উত্তম-সুচিত্রা জুটির ৩০টি বাংলা সিনেমা সফলতার মুখ দেখে। এর মধ্যে উল্লেখযোগ্য- ‘অগ্নিপরীক্ষা’, ‘সবার উপরে’, ‘পাপমোচন’, ‘শিল্পী’, ‘সাগরিকা’, ‘পথে হল দেরি’, ‘হারানো সুর’, ‘গৃহদাহ’, ‘প্রিয় বান্ধবী’ ইত্যাদি।

১৯৭৮ সালে সুদীর্ঘ ২৫ বছর অভিনয়ের পর আড়ালে চলে যান তিনি। প্রায় ৩৬ বছর কলকাতায় একাকী থাকতেন বালিগঞ্জের ফ্ল্যাটে। স্বেচ্ছা নির্বাসনে গিয়ে রহস্যময়ী ছিলেন আমৃত্যু।

এরপর ২০১৪ সালের ১৭ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে কলকাতার বেল ভিউ হাসপাতালে ৮২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই জনপ্রিয় নায়িকা।

বিজ্ঞাপন

পড়ুন : সংসার ভাঙল তারকা দম্পতি সুদীপ ও পৃথার

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন