জাপানে মেডিকেল হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

দক্ষিণ-পশ্চিম জাপানের সমুদ্রে একটি মেডিকেল পরিবহন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। সোমবার(৭ এপ্রিল) উপকূলরক্ষী বাহিনী এ তথ্য জানিয়েছে।

রোববার বিকেলে নাগাসাকি অঞ্চলের সুশিমা দ্বীপ থেকে ফুকুওকা শহরের একটি হাসপাতালে যাওয়ার পথে বিধ্বস্ত হয় এটি। এ সময় হেলিকপ্টারটিতে মোট ছয়জন যাত্রী ছিলেন।

হাসপাতালের প্রধান রিউজি টোমিনাগা সাংবাদিকদের বলেন, দুর্ঘটনাটি ‘অত্যন্ত হৃদয়বিদারক।’

হেলিকপ্টারটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কয়েক ঘন্টা পর, একটি টহল জাহাজ হেলিকপ্টারসহ ছয় যাত্রীকে খুঁজে পায়।

জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, বিধ্বস্তের ঘটনায় ৮৬ বছর বয়সী একজন রোগী মারা গেছেন। এছাড়া তার পরিবারের ৬৮ বছর বয়সী এক সদস্য এবং ৩৪ বছর বয়সী একজন ডাক্তারও মারা যান।

এ সময় বেঁচে যাওয়া অন্য তিনজন ব্যক্তি হেলিকপ্টারটি ধরে ছিলেন।

এদিকে, হেলিকপ্টার অপারেটরের একজন কর্মকর্তা জানান, বিমানের পাইলট এবং মেকানিক উভয়ই অভিজ্ঞ ছিলেন এবং আবহাওয়া ফ্লাইটের জন্য কোনও সমস্যা বলে মনে হয়নি।

তিনি আরও জানান, জাতীয় সমুদ্র নিরাপত্তা কমিটি এ বিষয়ে একটি তদন্ত করবে।

বিজ্ঞাপন

পড়ুন : যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন