বিজ্ঞাপন

পেঁয়াজের দাম দ্বিগুণ, সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত!

দেশের বিভিন্ন বাজারে পেঁয়াজের কেজিতে বেড়েছে ২৫ থেকে ৩৫ টাকা পর্যন্ত। কয়েকদিন আগেও পেঁয়াজের কেজি ছিল ৩০ থেকে ৩৫ টাকা। ভরা মৌসুমে এক লাফে এর দাম দ্বিগুণ হয়েছে। রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে থাকলেও দুই সপ্তাহ যেতে না যেতেই হঠাৎ করে পেঁয়াজের দাম দ্বিগুণ বেড়েছে।

বিজ্ঞাপন

বাজারে সরবরাহের জন্য কৃষকের কাছ থেকে যারা সরাসরি কেনেন, তারা সেই পেঁয়াজ বাজারে না ছেড়ে অবৈধভাবে মজুত শুরু করেছেন। একটি চক্রটি ভারত থেকে পেঁয়াজ আমাদানি বন্ধের অজুহাত দেখিয়ে বাজারে অস্থিরতার পাঁয়তারা করছে। তারা সরকারকে এ বার্তা দিতে চাচ্ছে, ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ সম্ভব কোনোভাবেই সম্ভব না। আর এই চক্রান্তের অংশ হিসাবে তারা দেশে উৎপাদিত ভরা মৌসুমের পেঁয়াজের অবৈধ মজুত শুরু করেছে।

শনিবার (১৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে যুগান্তর অনলাইন।

তথ্যানুসন্ধানে জানা যায়, রমজানের পর থেকে পেঁয়াজের দাম কয়েক ধাপে বাড়িয়ে এখন তা দ্বিগুণ করে ফেলেছে। আরও ভয়াবহ তথ্য হচ্ছে-এই চক্রটি আগামী ২-৩ মাসের মধ্যে দেশি পেঁয়াজের দাম ১০০ টাকার ওপরে ওঠাতে এখন থেকেই অপতৎপরতা শুরু করেছে।

পড়ুন: নবম দিনে দ্বিগুণ শো বাড়ল ঈদের ছবি ‘জংলি’র

দেখুন: সবজির দাম বেড়ে দ্বিগুণ; লাগামহীন মাছ, মাংসের বাজার |

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন