টোল বৃদ্ধির প্রতিবাদে মুন্সীগঞ্জ শহরের মৎস ব্যবসায়ীরা মাছ বিক্রি বন্ধ রেখেছে। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১ টার দিকে ইজারাদারের লোকেরা টোল আদায় করতে গেলে হট্টগোলের সৃষ্টি হয়।
ইজারাদাররা মাছের খাঁড়ি প্রতি ১২০ টাকা চাইলে মৎস বিক্রেতারা তা দিতে অস্বীকার করে। এসময় উভয়পক্ষের বাকবিতন্ডার এক পর্যায়ে তারা মাছ বিক্রি বন্ধ করে থানা ঘোরাও করতে যায়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম তাদের সেখান থেকে সরিয়ে দিয়ে দু’পক্ষের সঙ্গে বসে সমঝোতা করতে বলেন। এঘটনায় অনেকে বাজারের গিয়ে মাছ না কিনতে পেরে ফিরে আসে।
মাছ বিক্রেতারা জানান, ৫ আগস্টের পর ৫০-৭০ টাকা করে টোল নিতো, আজকে হঠাৎ করে ১২০ টাকা চাইছে, যা আমাদের পক্ষে দেয়া অসম্ভব।
ইজারাদার মোঃ মহিউদ্দিন বলেন, আ’লীগের আমলে ১৫০-১৭০ টাকা করে টোল দিতো মাছ বিক্রেতারা। আমরা সরকার থেকে ইজারা নিয়ে বিধি মত ১২০ টাকা চেয়েছি। ৫০-৭০ টাকা খাস কালেকশনের মাধ্যমে আদায় করা হতো। সরকার টেন্ডার আহ্বান করলে আমরা ১ লা বৈশাখ থেকে টোল আদায় করতে গেলে মাছ বিক্রেতারা অযৌক্তিকভাবে টোল দিতে অস্বীকৃতি জানায়। পরে তারা মাছ বিক্রি বন্ধ রাখে।
পড়ুন: মুন্সীগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ প্রত্যাহার
দেখুন: জরুরি ছাড়া বিমানবন্দর সড়ক ব্যবহার না করার অনুরোধ
ইম/


