বিজ্ঞাপন

গোয়েন্দা সংস্থা থেকে হাজার হাজার কর্মী ছাঁটাই করছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও অন্যান্য গোয়েন্দা সংস্থায় বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মাত্র চার মাসের মধ্যেই গোটা গোয়েন্দা কাঠামোকে বদলে ফেলার পরিকল্পনা নেয়া হয়েছে। এ নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট।

দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মার্কিন ধনকুবের ইলন মাস্ককে নিয়ে দেশটির বিভিন্ন সরকারি দফতরে বাজেট কমানোর নামে কাটছাঁট শুরু করেন ট্রাম্প। এতে এখন পর্যন্ত দুই লাখেরও বেশি কর্মকর্তা চাকরি হারিয়েছেন।

এরই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ও অন্যান্য গোয়েন্দা সংস্থায় বড় ধরনের ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে চমকে উঠেছে গোটা নিরাপত্তা মহল।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর ১২০০ কর্মকর্তা ছাঁটাই করা হবে। একই সঙ্গে গোয়েন্দা বিভাগের অন্যান্য শাখা থেকেও কয়েক হাজার জনকে ছাঁটাই করা হবে বলেও জানানো হয়।

ট্রাম্পের আমলে এখন সিআইএ প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন জন র‌্যাটক্লিফ। গোয়েন্দা বিভাগের সংস্কারে তিনি নিজেই নেতৃত্ব দিচ্ছেন।

বিশ্লেষকরা বলছেন, এই ছাঁটাই শুধু কর্মসংস্থান নয়, গোয়েন্দা কাঠামোর গভীর জটিলতাও তৈরি করতে পারে। বিশেষ করে এমন সময়ে যখন চীনের উত্থান, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান আর মধ্যপ্রাচ্যের অস্থিরতায় গোয়েন্দা তৎপরতা সর্বোচ্চ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

খরচ কমানোর নামে গোয়েন্দা কাঠামো ছাঁটাইয়ের এই সিদ্ধান্ত বিশ্ব নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব প্রশ্নের মুখে ফেলতে পারে। এমন পদক্ষেপ শুধু দেশের ভিতরে নয়, বাইরেও মার্কিন গোয়েন্দা তৎপরতার সক্ষমতায় ফেলতে পারে বড় প্রভাব।

বিজ্ঞাপন

পড়ুন : বিনামূল্যে মার্কিন জাহাজ চলাচল সুবিধা চান ট্রাম্প

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন