বিজ্ঞাপন

পাকিস্তান বন্দরে ভারতীয় জাহাজ নিষিদ্ধ

পাকিস্তান নিজেদের সব বন্দরে ভারতীয় পতাকাবাহী জাহাজ নিষিদ্ধ ঘোষণা করেছে। এর আগে ভারতের পক্ষ থেকেও একই পদক্ষেপ নেয়া হয়েছিল।

শনিবার (৩ মে) পাকিস্তানের নৌপরিবহন মন্ত্রণালয়ের বন্দর ও শিপিং শাখার বরাত দিয়ে সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের বন্দর ও শিপিং শাখা থেকে জারি করা আদেশে বলা হয়, প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক সমুদ্র পরিস্থিতির পরিপ্রেক্ষিতে পাকিস্তানের সমুদ্র সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্বার্থ এবং জাতীয় নিরাপত্তা রক্ষার জন্য অবিলম্বে যে ব্যবস্থা নিয়েছে সেগুলো হলো-ভারতীয় পতাকাবাহী জাহাজগুলোকে পাকিস্তানের কোনো বন্দরে ভিড়তে দেয়া হবে না, পাকিস্তানি পতাকাবাহী জাহাজগুলো কোনো ভারতীয় বন্দরে যাবে না।

বিবৃতিতে আরও বলা হয়, জনগণ ও ভারতের জাহাজ চলাচলের স্বার্থ রক্ষায় ভারতীয় সম্পদ, কার্গো ও সংশ্লিষ্ট অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে এ আদেশ দেয়া হয়েছে।

গত ২২ এপ্রিল পহেলগামে হামলায় অন্তত ২৬ জন নিহত হন। হামলার জন্য নয়াদিল্লি পরোক্ষভাবে ইসলামাবাদকে দায়ী করে বেশকিছু পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে সিন্ধু পানিচুক্তি স্থগিত, পাকিস্তানিদের ভিসা বাতিল করা এবং ওয়াঘা-আটারি সীমান্ত ক্রসিং বন্ধ করা। এ ঘটনার পর পাল্টা পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদও।

বিজ্ঞাপন

পড়ুন: ‘সংঘাত নয়, শান্তি চায় পাকিস্তান’

দেখুন: ভারত-পাকিস্তান যু/দ্ধ শুরু হলে চীনের ভূমিকা কী হবে? 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন