বিজ্ঞাপন

সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি

সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে সেই সঙ্গে রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (৭ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারাদেশে দিনের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া সারাদেশের কোথাও কোথাও তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন: দেশজুড়ে চলতি সপ্তাহে বজ্রসহ বৃষ্টি বাড়বে কিছুটা তাপমাত্রা

দেখুন: ৮ জেলায় শৈত্যপ্রবাহ, সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৯ ডিগ্রি সে. 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন