বিজ্ঞাপন

ক্রোয়েশিয়া-নেদারল্যান্ডস-নরওয়ে সফর স্থগিত মোদির

পাকিস্তানের পাল্টা হামলার আশঙ্কায় ভারতের সীমান্ত এলাকাগুলোতে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে। এর মাঝেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর বাতিল করা হয়েছে। ভারতের সরকারের জ্যেষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে মোদির বিদেশ সফর বাতিলের তথ্য নিশ্চিত করেছেন।

ওই সূত্র সিএনএনকে বলেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ক্রোয়েশিয়া, নেদারল্যান্ডস এবং নরওয়ে সফর স্থগিত করেছেন।

নরেন্দ্র মোদির বিদেশ সফর স্থগিতের বিষয়ে সরকারিভাবে এখন পর্যন্ত কোনও কারণ জানানো হয়নি। তবে পাকিস্তান ও পাকিস্তান অধিৃকত কাশ্মিরে ভারতীয় সামরিক বাহিনীর হামলার কয়েক ঘণ্টা পর তার সফর স্থগিতের এই ঘোষণা এসেছে।

প্রতিবেশী দেশে সামরিক হামলার বিষয়ে মোদি এখন পর্যন্ত প্রকাশ্যে কোনও কথা বলেননি। তবে বুধবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভার এক বৈঠকে সভাপতিত্ব করেছেন তিনি। সেখানে পাকিস্তানের ৯টি স্থানে ভারতের সেনাবাহিনীর অপারেশন সিঁদুর নামের এই অভিযানের প্রশংসা করেছেন মোদি। মন্ত্রিসভার বৈঠকে ভারতের তিন বাহিনীর যৌথ এই অভিযানকে ‘‘গর্বের মুহূর্ত’’ বলে ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

ভারতের এই প্রধানমন্ত্রী পাকিস্তানে নিখুঁত এবং সুপরিকল্পিত অভিযান পরিচালনা করা হয়েছে বলে মন্ত্রিসভাকে অবহিত করেন। এই অভিযানে ভুল হয়নি এবং সফলভাবে সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পড়ুন: কাশ্মিরে হামলার নিন্দা পুতিনের, ফোনে মোদিকে জানালেন ভারত সফরের কথা

দেখুন: ট্রাম্পের কাছে বাংলাদেশ নিয়ে ‘উদ্বেগ’ তুলে ধরেছেন নরেন্দ্র মোদি

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন