বিজ্ঞাপন

মাত্র কয়েক ঘণ্টায় শত্রুকে নতজানু অবস্থায় আনা হয়েছে: শেহবাজ

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, ভারতের গর্বের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একইসঙ্গে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই শত্রুকে অসহায় নতজানু অবস্থায় নিয়ে আসা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন।

সংবাদমাধ্যমটি বলছে, পাকিস্তানি সেনাবাহিনী মাত্র কয়েক ঘণ্টার মধ্যে শত্রুকে নতজানু করতে সক্ষম হয়েছে বলে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন। তিনি বলেন, “আল্লাহর কৃপায় আমাদের ফাইটার জেটগুলো আকাশে এমন ঝড় তুলেছিল যে শত্রুরা ভয়ে চিৎকার করেছে। ভারতের গর্বের পাঁচটি যুদ্ধবিমান এখন ছাই আর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।”

প্রধানমন্ত্রী শেহবাজ আরও বলেন, ভারতকে তাদের বিমান হামলার জন্য ফল ভোগ করতেই হবে। ওরা হয়তো ভেবেছিল আমরা পিছিয়ে যাব, কিন্তু ভুলে গেছে যে— আমরা সাহসী জাতি।

তিনি জানান, পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো ভারতের বাহিনীকে এমন আঘাত দিয়েছে, যা বহুদিনেও মেরামত করা যাবে না। শেহবাজ বলেন, “ভারতের কাপুরুষোচিত হামলায় ২৬ নিরীহ বেসামরিক মানুষ নিহত হয়েছেন, ৪৬ জন আহত হয়েছেন… আমরা একটি শিশুর জানাজা পড়লাম, সাত বছরের ইর্তিজা আব্বাস।”

বিজ্ঞাপন

পড়ুন: পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত, নিয়ন্ত্রণরেখায় ভয়াবহ সংঘর্ষ

দেখুন: ইমরান খানকে মুক্তি দিয়ে ভারতকে রুখে দিতে চায় পাকিস্তান?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন