বিজ্ঞাপন

সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ২ ডিগ্রি

সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা বৃদ্ধি পেতে পারে।

বৃহস্পতিবার (৮ মে) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। অন্যদিকে, দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে। সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে।

শুক্রবার (৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞাপন

পড়ুন: সারাদেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ৩ ডিগ্রি

দেখুন: বৃষ্টি কমার আভাস, বাড়তে পারে তাপমাত্রা 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন