বিজ্ঞাপন

শাহবাগ ছাড়া অন্য কোথাও ব্লকেড নয় : হাসনাত

আওয়ামী লীগ নিষিদ্ধসহ ৩ দফা দাবিতে শনিবার (১০ মে) শাহবাগে গণজমায়েতের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এছাড়া দেশের প্রতিটি জেলা ও উপজেলাতেও গণজমায়েত কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে।

এ অবস্থায় আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিরপুর, বাড্ডা, রামপুরা, সায়েন্সল্যাবসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও সড়ক-মহাসড়কে বিভিন্ন সংগঠনের ব্যানারে ব্লকেডের ঘোষণা দেয়া হয়েছিল।

তবে এ ধরনের কর্মসূচি পালন না করার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার দিবাগত রাতে (১০ মে) দেয়া এক ফেসবুক পোস্টে সবাইকে শাহবাগের গণজমায়েতে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে হাসনাত লিখেছেন, ‌‘শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না। জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না, ব্লকেড খুলে দিন।’

এরআগে, শুক্রবার রাতে (৯ মে) শাহবাগ থেকে গণজমায়েতের ঘোষণা দেন হাসনাত। হাসনাত বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ, আওয়ামী লীগের কেন্দ্রীয় ও সহযোগী নেতাদের আন্তর্জাতিক ট্রাইবুনালে বিচার নিশ্চিত ও জুলাই ঘোষণা পত্রের তিন দফা দাবি বাস্তবায়নে কর্মসূচি অব্যাহত থাকবে।

এছাড়া রাতে এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগকে নিষিদ্ধের সিদ্ধান্ত দ্রুত না এলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

পড়ুন : শনিবার সারাদেশে গণজমায়েতের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন