পেহেলগাম ইস্যুকে কেন্দ্র করে ১৯ দিন ধরে চলা উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়।
বিজ্ঞাপন
এ পরিস্থিতিতে পাকিস্তানকে সতর্ক করেছেন বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডন। সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন, যদি যুদ্ধবিরতি সত্যি হয়, তাহলে অবশ্যই ভালো সিদ্ধান্ত। তবে পুনরায় ভুল করো না, যেদিন ভারতে আবার রক্তপাত ঘটাবে, সেদিন আবারও যুদ্ধ হবে। নরকের থেকেও ভয়ংকর হবে সেদিনের পরিস্থিতি!
অন্যদিকে, বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রণৌত সামাজিকমাধ্যমে পাকিস্তান সম্পর্কে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি সামাজিকমাধ্যমে লিখেছেন, সন্ত্রাসের আঁতুড়ঘর। জঘন্য একটা দেশ। আরশোলা কোথাকার! বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে একেবারে মুছে ফেলা দরকার।
এনএ/


