বিজ্ঞাপন

ঈদে মহাসড়কে ৬ দিন ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ: উপদেষ্টা

ঈদের আগে তিনদিন ও পরের তিনদিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার (১২ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ঈদের ৬ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে আওতামুক্ত থাকবে গরুবাহী যানবাহন, নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার ও জ্বালানি বহনকারী যানবাহন।

সড়কে কোরবানির পশুর হাট বসানো যাবে না জানিয়ে তিনি আরও বলেন, সীমানা নির্ধারণ করে মনিটরিং করা হবে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে বাড়তি জ্বালানি আনা হচ্ছে।

ঈদে যাত্রীদের কাছ থেকে যেন বাড়তি ভাড়া না নেয়া হয়, কঠোরভাবে মনিটরিং করা হবে বলেও জানান উপদেষ্টা। তিনি বলেন, চাঁদাবাজি রোধে সর্বাত্মক চেষ্টা করা হবে। দুর্ঘটনা যাতে না হয়, সেজন্য পুলিশের নজরদারি বাড়াতে বলা হয়েছে।

তিনি বলেন, রেলের অতিরিক্ত কোচ ও সার্ভিস দেয়া হবে। গত রোজার ঈদের মতো দুর্ঘটনামুক্ত যাতে করতে পারি, সে চেষ্টায় কাজ চলছে।

ছিনতাই রুখতে পশুর হাটের পাশেই যাতে বুথ হয়, সেজন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে বলে জানান ফাওজুল কবির। তিনি বলেন, সামগ্রিকভাবে যাত্রী ও পশুর যাতায়াত যাতে নির্বিঘ্ন ও চাঁদাবাজিমুক্ত হয়, সেজন্য চেষ্টা করছি।

বিজ্ঞাপন

পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে ঈদের ছুটি ১৯ দিন

দেখুন: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে একদিন ছুটি বাড়ানোর দাবি 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন