বিজ্ঞাপন

রাশিয়ার স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন পুতিন

রাশিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিয়ুকভকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার (১৫ মে) তাকে বরখাস্তের কথা জানায় ক্রেমলিন।

প্রায় সাড়ে তিন বছর ধরে ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অপসারণ করলেন পুতিন। শুক্রবার (১৬ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি ও সংবাদমাধ্যম মস্কো টাইমস।

এএফপি বলছে, ২০১৪ সাল থেকে রাশিয়ার স্থলবাহিনীর দায়িত্বে ছিলেন জেনারেল ওলেগ সালিয়ুকভ। তিনি সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইউক্রেনের আক্রমণে তদারকি করেছিলেন। এর আগে চার বছর ধরে জেনারেল স্টাফের উপ-প্রধান ছিলেন তিনি।

এক সপ্তাহেরও কম সময় আগে, সালিয়ুকভ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে রেড স্কয়ারে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ পরিচালনা করেন।

বিজ্ঞাপন

পড়ুন: তুরস্কে যাচ্ছেন না পুতিন, বৈঠক হচ্ছে না জেলেনস্কির সঙ্গে

দেখুন: ইরানে মার্কিন হা/ম/লা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করবে পুতিন 

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন