রাজধানীর মতিঝিল এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি তিন তলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়।
শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।
৪ ইউনিটের প্রচেষ্টায় রাজধানীর মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংক এর পাশের ৩ তলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, আগুনের খবর পাওয়ার পরপরই সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। প্রথম ইউনিটটি সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, রাজধানীর ২১ মতিঝিল শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে তৃতীয় তলা একটি ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের চারটি ইউনিট।
প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।


