বিজ্ঞাপন

ফেনীতে ৮০০ পিস ইয়াবাসহ টেকনাফের মাদক কারবারি আটক

ফেনীতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮০০ পিস ইয়াবাসহ মোঃ আব্দুল ছাত্তার (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার টেকনাফ থানার মধ্যম নীলা এলাকার বাসিন্দা, পিতা মৃত খলিল আহমেদ।

বিজ্ঞাপন

২০ মে ২০২৫ খ্রিঃ তারিখ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে রাসেলের চাকার দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।

অভিযানটি পরিচালিত হয় ফেনীর পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) সাইফুল ইসলাম এর তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মর্ম সিংহ ত্রিপুরার সরাসরি তদারকিতে।

অভিযানে অংশগ্রহণ করেন এসআই (নিঃ) মোঃ শাহাব উদ্দিন, এসআই (নিঃ) মোঃ নুর সোলেমান, এএসআই (নিঃ) মোঃ নাছির উদ্দিন, এএসআই (নিঃ) সরোয়ার আলম, এএসআই (নিঃ) সঞ্জয় কুমার নাথ এবং কনস্টেবল মোঃ মোশারফ হোসেন (৭৮৯) ও মোঃ জাহাঙ্গীর (৩৫৫)।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে ফেনী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

পড়ুন: ফেনীতে বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

দেখুন: ১ হাজার টাকায় ফেনী ঘুরোঘুরি

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন