শিল্পীদের রাজনীতি করা উচিত নয়: বাপ্পারাজ

0
159
শিল্পীদের রাজনীতি করা উচিত নয়: বাপ্পারাজ
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

পর্দার বাইরে খুব একটা দেখা মেলে না অভিনেতা বাপ্পারাজের। ব্যক্তিজীবন নিয়েও চেষ্টা করেন নীরবে, লোকচক্ষুর আড়ালে থাকতে। কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না, ভবিষ্যতেও রাজনীতিতে জড়াতে চান না এই নায়ক।

তিনি মনে করেন, শিল্পীদের রাজনীতি করা উচিত নয়। আর যদি কেউ রাজনীতিতে জড়াতে চান, তাহলে যেন অভিনয় থেকে অবসর নেন।

বাপ্পারাজ বলেন, ‘শিল্পীদের রাজনীতি করা উচিত না। যদি করতেই হয়, তাহলে অভিনয় ক্যারিয়ার থেকে অবসর নিয়ে রাজনীতিকে ভিন্ন ক্যারিয়ার হিসেবে নেওয়া যেতে পারে। একটা পেশায় যুক্ত থেকে যখন কেউ রাজনীতিতে যুক্ত হয়, তখন সে নানাবিধ সুযোগ নেওয়ার চেষ্টা করবে। অন্যের তোষামোদ করতে হবে; যেটা ইদানীং হয়েছে। আমাদের শিল্পীদের মধ্যে অনেকেই (রাজনৈতিক) সুযোগ নিত। সুযোগ নিতে গিয়েই বিপদে পড়েছে।’

নিজের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি রাজনীতি কখনো করিনি, এখনো করি না এবং ভবিষ্যতেও করব না। আমি অনেক অনুষ্ঠানে গিয়েছি। দাওয়াত দিলে আমি আওয়ামী লীগের পার্টিতে গিয়েছি, বিএনপির পার্টিতেও গিয়েছি, ছবি তুলেছি। কিন্তু আমাদের পেছনে তো পুলিশ দৌড়ায় না। আমাদের তো কেউ বলে না, তুমি এটা করছ কেন বা ওটা করলা কেন? কারণ, আমি কখনো সুযোগ নিতে চাইনি। পেশাগত কাজটাই করে গেছি।’

পড়ুন: ফারিয়ার গ্রেফতার নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা প্রকাশ করেছে অভিনয়শিল্পী সংঘ

দেখুন: টিভি অভিনয়শিল্পীদের কার কত পারিশ্রমিক?

এস

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.