গ্রিসে ভূমিকম্পের আঘাত, কাঁপল ইসরায়েলও

0
119
গ্রিসে ভূমিকম্পের আঘাত, কাঁপল ইসরায়েলও
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

ইউরোপের দেশ গ্রিসে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.০। দেশটির ক্রিট দ্বীপের উপকূলে এই ভূমিকম্প আঘাত হানে।

এদিকে গ্রিসের এই ভূমিকম্পের জেরে কম্পন অনুভূত হয়েছে ইসরায়েলেও। বৃহস্পতিবার (২২ মে) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

রয়টার্স বলছে, গ্রিসের ক্রিট দ্বীপের উপকূলে বৃহস্পতিবার শক্তিশালী একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মান ভূতাত্ত্বিক গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬.০ এবং এটি ভূপৃষ্ঠ থেকে প্রায় ৭৭ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।

ভূমিকম্পের পর প্রাথমিকভাবে জিএফজেড এর দেওয়া রিপোর্টে একে ৬.৫ মাত্রার বলা হলেও, পরে তা সংশোধন করে ৬.০ করা হয়।

এদিকে গ্রিসে আঘাত হানা এই ভূমিকম্পের কম্পন ছড়িয়ে পড়ে দূর-দূরান্তে। ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই ভূমিকম্পের কম্পন ইসরায়েলের মধ্যাঞ্চলেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস।

পড়ুন: ইন্দোনেশিয়ায় ৫.৯ মাত্রার ভূমিকম্পের আঘাত

দেখুন: মহাসাগরে ভূমিকম্প, নিউজিল্যান্ডসহ ৪ দেশে সুনামি সতর্কতা

এস

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.