ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল

0
126
ভারতের নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিল
ছবি: সংগৃহীত
বিজ্ঞাপন

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যখন আসন্ন, ওই মুহূর্তে প্রথমে টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মা। এরই মাঝে সবাইকে চমকে দিয়ে টেস্টকে বিদায় বলে বসেন বিরাট কোহলি। এসব ঘটনার পর অবশেষে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করল বিসিসিআই।

সম্ভাব্য অধিনায়ক হওয়ার দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন শুভমান গিল। তার নামটাই এলো আনুষ্ঠানিক ঘোষণায়। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ২০ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে গিলের অধিনায়কত্ব শুরু হবে। এটি হবে জাতীয় দলে গিলের পূর্ণ মেয়াদে প্রথমবার নেতৃত্ব পাওয়া ঘটনা। টেস্টে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পান্তকে। এর আগে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজ পর্যন্ত ভারতের অধিনায়কত্বে রোহিত ও তার সহকারীর ভূমিকায় ছিলেন জাসপ্রিত বুমরাহ।

অভিজাত এই ফরম্যাটে গিলকে অধিনায়ক করা ও টেস্ট স্কোয়াড ঘোষণা নিয়ে আজ (শনিবার) মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদরদপ্তরে সংবাদ সম্মেলন করেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। এ সময় তিনি বলেন, ‘হাতে থাকা প্রতিটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। গত এক বছর শুভমান গিলের দিকে নজর ছিল। একইসঙ্গে ড্রেসিংরুম থেকেও ফিডব্যাক পেয়েছি। পরিশেষে আমাদের আশা উপযুক্ত ব্যক্তিকেই বেছে নেওয়া হয়েছে।’

পড়ুন: টেস্ট ক্রিকেটে রোহিতের অবসর, নেতৃত্ব পেতে পারেন যে তারকা

দেখুন: আইপিএল: আজও বৃষ্টি হলে, চ্যাম্পিয়ন হবে কোন দল?

এস

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.