বিজ্ঞাপন

ঝিনাইদহে মোটরসাইকেলের ধাক্কায় মুক্তিযোদ্ধা নিহত

ঝিনাইদহের হরিণাকুন্ডুতে মোটরসাইকেলের ধাক্কায় এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছে।

বিজ্ঞাপন

আজ রবিবার (২৫ মে) দুপুরে উপজেলার বেল্টুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, হরিণাকুন্ডু উপজেলার বেল্টুর মোড়ের সাইকেল মেকানি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন দোকানের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলো। সেসময় হরিণাকুন্ডু উপজেলা শহর থেকে সাতব্রীজ গামী একটি দ্রুতগতির মোটরসাইকেল আনোয়ার হোসেনকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক সাগর হোসেন ও আনোয়ার হোসেন গুরুতর আহত হয়। সেখান থেকে তাদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ার হোসেনকে মৃত ঘোষণা করে। মোটরসাইকেল চালকের শারিরীক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়।

এনএ/

দেখুন: ঝিনাইদহে ২ টাকায় মিলছে এক প্যাকেট বিরিয়ানি! 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন