বিজ্ঞাপন

ট্রেনে ফিরতি ঈদযাত্রা: আজ বিক্রি হবে ১০ জুনের টিকিট

পবিত্র ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আগাম ট্রেনের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশে রেলওয়ে। তারই অংশ হিসেবে আজ বিক্রি হচ্ছে আগামী ১০ জুনের টিকিট।

বিজ্ঞাপন

আজ শনিবার (৩১ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে এবং দুপুর ২টায় বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি করা হচ্ছে।

রেলওয়ের কর্মপরিকল্পনার তথ্যমতে, আন্তঃনগর ট্রেনের ৯ জুনের আসনের টিকিট বিক্রি হয়েছে ৩০ মে; ১০ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩১ মে; ১১ জুনের আসনের টিকিট বিক্রি হবে ১ জুন; ১২ জুনের আসনের টিকিট বিক্রি হবে ২ জুন; ১৩ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৩ জুন; ১৪ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৪ জুন এবং ১৫ জুনের আসনের টিকিট বিক্রি হবে ৫ জুন।

রেলওয়ে সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পরে ৭ দিনের ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম হিসেবে বিক্রি করা হচ্ছে। এ সময় কেনা টিকিটগুলো যাত্রীরা রেলওয়েকে ফেরত দিতে পারবেন না। প্রতিজন টিকিটপ্রত্যাশী ৪টি আসনের টিকিট একবার একসঙ্গে কিনতে পারবেন। একটির বেশি আসনের টিকিট কিনলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় লিখতে হবে।

প্রসঙ্গত, ঈদে নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এবারও উদ্যোগ নিয়েছে রেলওয়ে। যাত্রীরা যেন সহজেই টিকিট সংগ্রহ করতে পারেন এবং নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন, সে লক্ষ্যেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এনএ/

দেখুন: নতুন পদ্ধতিতে ট্রেনের টিকিট কাটা যাবে যেভাবে

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন