জাপান সফর শেষে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বিজ্ঞাপন
আজ শনিবার (৩১ মে) জাপানের স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে তিনি রওনা হন।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে, গত ২৭ মে দিবাগত রাতে টোকিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ড. ইউনূস।
প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। এরপর মার্চে চীন সফর করেন ড. ইউনূস। এপ্রিলে থাইল্যান্ড সফর এবং একই মাসে কাতার ও ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন প্রধান উপদেষ্টা। আর সবশেষ জাপান সফর করলেন তিনি।
এনএ/


