জয়পুরহাটে জিয়া পরিষদের আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
আজ শনিবার (৩১ মে) বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে জিয়া পরিষদ ও সোনালী ব্যাংক পিএলসি জিয়া পরিষদ আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জয়পুরহাট জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল।
এসময় বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউকসহ পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা।
সভায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষনার ইতিহাস ও তার জীবনী নিয়ে আলোচনা করা হয়।
এনএ/
দেখুন: জয়পুরহাটে সিসিটিভিতে ধরা পড়লো অভিনব কায়দায় চুরি
বিজ্ঞাপন


