শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খান দেখতে দেখতে ১২ বছর পার করে ফেলেছে। বাবার অত্যন্ত আদরের এই সন্তান সারোগেসির মাধ্যমে পৃথিবীতে এসেছে, তবে শাহরুখ সবসময় তাকে বিশেষ যত্নে বড় করতে চেয়েছেন।
শাহরুখ একবার বলেছিলেন, আব্রাম দেখতে শান্তশিষ্ট হলেও আচরণে বেশ চঞ্চল। তার দৌরাত্ম্য সামলাতে ন্যানিদেরও বেশ পরিশ্রম করতে হয়। ভবিষ্যতে আব্রাম একজন সুদর্শন ব্যক্তিত্বের অধিকারী হবে—এমনটাই আশা করেন তিনি। তবে ১২তম জন্মদিনে বাবার সঙ্গে থাকতে পারেনি আব্রাম।
শাহরুখের অনুপস্থিতিতে তার বড় বোন সুহানা খান এবং মা গৌরী খান মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফেতে জন্মদিন উদ্যাপন করেছেন। তাদের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও শেয়ার করা হয়েছে, যেখানে আব্রামের জন্মদিন উদ্যাপনের মুহূর্তগুলো ধরা পড়েছে।
সাধারণত তারকা-সন্তানদের জন্মদিনে বড় আয়োজন দেখা যায়, কিন্তু এবার খান পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতেই আয়োজন সীমাবদ্ধ ছিল। আব্রামের পছন্দের খাবার—পিৎজা, মিষ্টি এবং প্রিয় কেক ছিল খাবারের তালিকায়।
তবে জন্মদিনের আনন্দঘন মুহূর্তে সকলেই খুঁজেছেন শাহরুখকে। শোনা যাচ্ছে, নতুন ছবির কাজের ব্যস্ততার কারণে তিনি ছেলের জন্মদিনে থাকতে পারেননি।
এনএ/


