আজ বিকেলে প্রকাশ হয়েছে টগর সিনেমার এক মিনিটের টিজার। শুরুতেই সংলাপ ‘জয়িতা কোনো রক্ষিতা নয়, জয়িতা আমার বউ’ দর্শকদের আবেগে ঝাঁকুনি দিয়েছে। এতে বোঝা যায়, টগর কোনো একক চরিত্রের গল্প নয়; বরং বহু স্তরবিশিষ্ট কাহিনি। পূজা চেরী অভিনীত জয়িতা চরিত্রটি যেমন চোখে লেগে থাকে, তেমনি সুমন আনোয়ার, আজাদ আবুল কালাম ও রোজি সিদ্দিকীর সংক্ষিপ্ত ঝলকেও বোঝা যায়, তাদের উপস্থিতি গল্পে গুরুত্বপূর্ণ।
আরেকটি সংলাপ ‘আচ্ছা টগর, আমগো বাপ মা নাই ক্যান?’ গভীর শ্রেণিচেতনামূলক বাস্তবতা তুলে ধরে। টিজারের ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংলাপ নিখুঁত, যা আবহ তৈরিতে বড় ভূমিকা রেখেছে। এটি নিছক একটি অ্যাকশন বাণিজ্যিক ছবি নয়; বরং গল্পনির্ভর একটি কনটেন্ট-ড্রিভেন সিনেমার ইঙ্গিত দিয়েছে টিজারটি।
সিনেমাটি প্রযোজনা করেছেন রণক ইকরাম। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সিনেমাটি ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সারাদেশে।
পড়ুন: আব্রামের জন্মদিনের কেক কাটলেন গৌরী-সুহানা
দেখুন: দিনে গরম রাতে শীত- বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব
ইম/


