বিজ্ঞাপন

ক্ষেতলালে শিক্ষার্থীকে অপহরণের পর ধর্ষণ: আসামির যাবজ্জীবন কারাদণ্ড

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করায় আসলাম হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে দুটি পৃথক অভিযোগে তাকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে একটিতে ৩ মাস এবং অপরটিতে ২ মাসের অতিরিক্ত কারাদণ্ড প্রদান করা হয়।

বিজ্ঞাপন

রোববার (১ জুন) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মোক্তাদির এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। জামিনে মুক্ত থাকার পর তিনি আত্মগোপনে চলে যান। আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর মালিপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল গফুরের পুত্র আসলাম হোসেন।

মামলার নথি অনুযায়ী, ২০২২ সালের ২ এপ্রিল সকালে অষ্টম শ্রেণির ওই ছাত্রী প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তা থেকে অপহরণ করে নিয়ে যান আসামি আসলাম হোসেন। পরে তাকে ধর্ষণও করেন তিনি। ওই ঘটনায় নিহত ছাত্রীর বাবা বাদী হয়ে ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহিম তদন্ত শেষে একই বছরের ২৭ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট রিনাত ফেরদৌসি রিনি।

পড়ুন: ব‌রিশা‌লে বৈষম‌্য বি‌রোধী ছাত্র আ‌ন্দোল‌নের মুখ‌্য সংগঠক সহ তিন নেতার পদত‌্যাগ

দেখুন: নাগরিক সুবিধা বঞ্চিত হাতিয়ার চরগাসিয়া গ্রাম

ইম/

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন