বিজ্ঞাপন

যুক্তরাষ্ট্রকে ‘আগুন নিয়ে না খেলতে’ হুঁশিয়ারি চীনের

তাইওয়ান ইস্যুতে সাম্প্রতিক বছরগুলোতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র-সহ পশ্চিমা দেশগুলোর উত্তেজনা চলছে। এমনকি স্ব-শাসিত দ্বীপটিতে বেইজিং আক্রমণ করলে ওয়াশিংটন সামরিকভাবে রক্ষা করবে বলেও অতীতে জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিজ্ঞাপন

অতিসম্প্রতি এই ইস্যুতে আবারও বেড়েছে উত্তাপ। এমন অবস্থায় তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে ‘আগুন নিয়ে না খেলতে’ হুঁশিয়ারি দিয়েছে চীন। দেশটি বলছে, তাইওয়ান ইস্যুটি একেবারেই চীনের অভ্যন্তরীণ বিষয়।

রোববার (১ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

সংবাদমাধ্যমটি বলছে, চীন যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছে, তাইওয়ান ইস্যুতে আগুন নিয়ে খেলবেন না, কারণ এটি চীনের অভ্যন্তরীণ বিষয়। বেইজিংয়ের পক্ষ থেকে এই মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সিঙ্গাপুরে অনুষ্ঠিত শাংরি-লা ডায়ালগে চীনকে “এশিয়ার জন্য হুমকি” হিসেবে আখ্যা দিয়েছেন।

হেগসেথ বলেন, চীন “বিশ্বাসযোগ্যভাবে সামরিক প্রস্তুতি নিচ্ছে”, যাতে এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দেওয়া যায়। তিনি অভিযোগ করেন, বেইজিং তাইওয়ান আক্রমণের মহড়া চালাচ্ছে।

পড়ুন: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক সাড়া’ হামাসের

দেখুন: যুক্তরাষ্ট্র বনাম চীন: বি/শ্ব/যু/দ্ধে/র পূর্বাভাস? পরাশক্তির দ্ব/ন্দ্বে দুনিয়া কাঁপছে!

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন