বিজ্ঞাপন

বাংলাদেশ নিয়ে মমতার বিরুদ্ধে যে অভিযোগ অমিত শাহর

পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের দেশের সীমান্ত বাংলাদেশিদের জন্য খুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেছে, তার আশীর্বাদেই অনুপ্রবেশ ঘটছে।

বিজ্ঞাপন

গতকাল রবিবার (১ জুন) কলকাতার এক স্টেডিয়ামে অনুষ্ঠিত বিজেপির সাংগঠনিক সভায় অমিত শাহ সরাসরি আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আজ সোমবার (২ জুন) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অমিত শাহের অভিযোগ, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকার অবৈধ অনুপ্রবেশকে প্রশ্রয় দিচ্ছে, কারণ তারা এটি ‘রাজনৈতিক স্বার্থে’ ব্যবহার করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই অনুপ্রবেশ বন্ধ করতে পারবেন না। শুধু বিজেপিই তা করতে পারে।

তিনি বলেন, তৃণমূল সরকার ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে প্রয়োজনীয় জমি দেয়নি, ফলে অনুপ্রবেশ ঠেকানো কঠিন হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল চায় অনুপ্রবেশ অব্যাহত থাকুক, কারণ ওরা ভোটের রাজনীতি করে। বিএসএফকে জমি না দেওয়ার পেছনে রয়েছে রাজনৈতিক অভিসন্ধি।

অমিত শাহ আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোটব্যাংক তুষ্ট করতেই ‘অপারেশন সিঁদুর’ এবং ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করেছেন।

পাকিস্তানের চালানো অপারেশন নিয়ে অমিত শাহ বলেন, মমতা দিদি অপারেশন সিঁদুরের বিরোধিতা করে দেশের মা-বোনদের অপমান করেছেন। ২০২৬ সালের নির্বাচনে বাংলার মানুষ তাকে এর যোগ্য জবাব দেবেন।

এনএ/

দেখুন: আর ৩০ সেকেন্ড দেরি হলে বেঁচে ফিরতেন না মমতা বন্দ্যোপাধ্যায়

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন