বিজ্ঞাপন

১৬ জুন লিবিয়া থেকে ফিরবেন ১৬৬ বাংলাদেশি

বিজ্ঞাপন

ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৬৬ জন বাংলাদেশি নাগরিককে আগামী ১৬ জুন দেশে ফেরত পাঠানোর প্রস্তুতি চলছে। পাশাপাশি জুনে আরও তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর কাজ চলছে।

স্থানীয় সময় মঙ্গলবার (৩ জুন) ত্রিপোলীর বাংলাদেশ দূতাবাস এক তথ্য বিবরণীতে এ কথা জানায়।

এতে বলা হয়েছে, বাংলাদেশ দূতাবাস লিবিয়ার একটি প্রতিনিধি দল সম্প্রতি বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার পরিদর্শন করেছে এবং সেখানে আটক ১৩৪ জন বাংলাদেশি নাগরিকের সঙ্গে সাক্ষাৎ করেছে। পরিদর্শনকালে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বাংলাদেশি অভিবাসীদের দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। 

দূতাবাস বর্তমানে অভিবাসীদের তথ্য যাচাই-বাছাই করে তাদের জন্য ট্রাভেল পারমিট (আউটপাস) প্রস্তুত করছে। এ ছাড়া, এসব বাংলাদেশিকে দ্রুত দেশে পাঠানোর জন্য দূতাবাস হতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হয়েছে।

দূতাবাস অনিয়মিত অভিবাসনের ফলে লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফেরত পাঠানোর জন্য স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএম-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে। এই প্রচেষ্টার ধারাবাহিকতায় ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার থেকে ১৬৬ জন বাংলাদেশি নাগরিককে ১৬ জুন দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। 

এ ছাড়া, আইওএম-এর নিকট নিবন্ধিত অভিবাসীদের মধ্যে থেকে জুন মাসে আরও দুটি প্রত্যাবাসন ফ্লাইটের মাধ্যমে তিন শতাধিক বাংলাদেশিকে দেশে ফেরত পাঠাতে দূতাবাস সক্রিয়ভাবে কাজ করছে।

পড়ুন: লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪২ বাংলাদেশি

দেখুন: লিবিয়ায় নিয়ে মাফিয়াদের কাছে তিন যুবক বিক্রি

এস

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন